অগমেডিক্সকে স্মার্ট করপোরেট কানেকটিভিটি সলিউশন দেবে অ্যাকজেনটেক

১৮ আগষ্ট, ২০২৪ ১৪:৪৭  

যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল গ্লাস স্টার্টআপ ও স্বাস্থ্যসেবা কোম্পানি অগমেডিক্সের আরো উন্নত ও নির্ভরযোগ্য সেবা প্রদান নিশ্চিত করতে করপোরেট কানেকটিভিটি সলিউশন সরবরাহ করবে স্মার্ট সলিউশন সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাকজেনটেক। এ লক্ষ্যে অ্যাকজেনটেক এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) আদিল হোসেন নোবেল ও অগমেডিক্স বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান একটি সমঝোতা চুক্তিতে সই করেছেন।

এসময় অন্যান্যের মধ্যে অ্যাকজেনটেক-এর করপোরেট বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার খন্দকার মোসাব্বের হোসেন ও অ্যাকাউন্ট ম্যানেজার আজরিন হাকিম। অগমেডিক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব পিপল জাভেদ পারভেজ, ম্যানেজার আহসান উল আলম সৈয়দ, মার্কেটিং ম্যানেজার তানিম গফুর, সিনিয়র ম্যানেজার সামিনা মুস্তারিন প্রজেক্ট ম্যানেজার সামিরা জহির চৌধুরী ও প্রজেক্ট কো অর্ডিনেটর লামিয়া মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

রবিবার এই চুক্তির কথা জানানো হয়েছে। এ নিয়ে অ্যাকজেনটেক এর এমডি ও সিইও আদিল হোসেন নোবেল বলেন, ‘আমাদের ইন-বিল্ডিং সলিউশনটি এমনভাবে তৈরি করা হয়েছে যা দেবে সর্বোত্তম সংযোগ এবং আস্থার নিশ্চয়তা। অগমেডিক্সকে তাদের উদ্ভাবনী স্বাস্থ্যসেবা সমাধান প্রদানের মিশনে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।’

অগমেডিক্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান বলেন, ‘অ্যাকজেনটেক-এর সাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সেবা আমাদের করপোরেট সংযোগ কাঠামোর ভিত্তি স্থাপন করবে। এই সহযোগিতা আমাদের কর্মীদের জন্য নির্ভরযোগ্য ও নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে, যার ফলে তারা আরও কার্যকরী স্বাস্থ্যসেবা প্রদানে মনোনিবেশ করতে সক্ষম হবে।’

২০১২ সালে বাংলাদেশি বংশোদ্ভূত ইয়ান শাকিল ও সহপ্রতিষ্ঠাতা পেলু ট্র্যানের নেতৃত্বে যাত্রা শুরু করে অগমেডিক্স।